পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খান জানতে চেয়েছেন, তিনি এমন কী অপরাধ করেছিলেন যার জন্য তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের সময় মধ্যরাত পর্যন্ত আদালত খোলা ছিল। পিটিআইয়ের পেশোয়ার সমাবেশে তিনি এমন প্রশ্ন ছুড়ে দেন।